** ভালোবাসি বলি যেভাবে ....!!! কবি আনিসুল হকের ৫ দফা পরামর্শ ...!!
কবি আনিসুল হকের ৫ দফা পরামর্শ
১. কাউকে ভালো লাগলে ব্যাকুল হবেন না। তাকে না পেলে চলবে না, তাকে না পেলে বাঁচব না—এমনটা ভাবলেই বিপদ। চেষ্টা করুন নিজের সবকিছুতে শ্রেষ্ঠত্ব দেখাতে। আপনার চলাফেরায়, কথাবার্তায়, আচার-আচরণে শ্রেষ্ঠত্ব জাহির করুন। তবে তা বিনয়ের সঙ্গে। কখনোই শো-অফ করতে যাবেন না।
২. ছেলেরা যেমন সৌন্দর্যের পূজারি, মেয়েরাও ছেলেদের সৌন্দর্যে মুগ্ধ হয়। তবে সৌন্দর্যের সংজ্ঞা একেকজনের কাছে একেক রকম। ছেলেরা মেয়েদের সৌন্দর্যের পরে দেখে আচার-ব্যবহার। আর মেয়েরা সৃজনশীল ছেলেদের পছন্দ করে।
৩. দূর থেকে দেখে একজনকে ভালো লাগল মানে এই নয় যে তার সঙ্গে আপনার প্রেম হয়ে যাবে। প্রেমের প্রথম শর্ত হলো স্বাভাবিক যোগাযোগ। যাকে ভালো লেগেছে, সে আপনাকে পছন্দ করল কি না, সেটা বোঝার চেষ্টা করুন। এর জন্য তাকে হয়তো একটা বই উপহার দিতে পারেন। বৃষ্টি হলে, আকাশে চাঁদ উঠলে মেসেজ পাঠাতে পারেন। পর পর তিনবার মেসেজ পাঠানোর পরও উত্তর না পেলে ধরে নেবেন, আর কোনো আশা নেই।
৪. পৃথিবীতে প্রতিটা বস্তু একে অপরকে আকর্ষণ করে। একইভাবে নর-নারীও একে অপরকে আকর্ষণ করে। ফলে কেউ যদি আপনার প্রেমে পড়ে, তাহলে সেটা অবশ্যই বুঝতে পারবেন। আর বুঝতে পারলে তাকে একদিন কফি খাওয়ার আমন্ত্রণ জানান।
৫. রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, ‘কেউ বা তোমায় ভালোবাসে/ কেউ বা বাসতে পারে না যে,/ কেউ বিকিয়ে আছে,/ কেউ বা সিকি পয়সা ধারে না যে,/ কতকটা যে স্বভাব তাদের/ কতকটা বা তোমারো ভাই,/ কতকটা এ ভবের গতিক-/ সবার তরে নহে সবাই।/ তোমায় কতক ফাঁকি দেবে/ তুমিও কতক দেবে ফাঁকি,/ তোমার ভোগে কতক পড়বে/ পরের ভোগে থাকবে বাকি,/ মান্ধাতারই আমল থেকে/ চলে আসছে এমনি রকম-/ তোমারি কি এমন ভাগ্য/ বাঁচিয়ে যাবে সকল জখম!/ মনেরে আজ কহ যে,/ ভালো মন্দ যাহাই আসুক/ সত্যেরে লও সহজে।’
স্মার্ট হোন। যাকে পছন্দ করছেন, সে আপনাকে পছন্দ না-ই করতে পারে। তাই বলে সেটা সামাজিক যোগাযোগমাধ্যমে বা জনে জনে বলে বেড়াবেন না। একইভাবে কেউ আপনাকে প্রস্তাব দিলে সেটাও জনসমক্ষে প্রকাশ করা অন্যায়। আপনার নিজের সম্মান যেমন জরুরি, তেমনি অন্যের সম্মানও জরুরি। ভালোবাসা অপরাধ নয়।
About The Amazing Times
Soratemplates is a blogger resources site is a provider of high quality blogger template with premium looking layout and robust design


No comments:
Post a Comment